আব্দুল সাত্তার টিটু:
চট্টগ্রামের সাংস্কৃতি পরিবারের প্রিয়মুখ, মুক্তধ্বনির আবৃত্তি সংসদের স্বনামধন্য আবৃত্তিশিল্পী, দক্ষ সংগঠক এবং সাংবাদিক নাসরিন সোলতানা তমা আমাদের মাঝে আর নেই । তিনি মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে ১৬ ই জানুয়ারি সন্ধ্যায় হঠাৎ ব্রেইন স্ট্রোক করে তিনি হাসপাতালে ভর্তি হন। তার অকাল মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বুধবার মিরসরাই এ মরহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সংস্কৃতি অঙ্গন, সমাজসেবী এবং সংবাদকর্মীর সহযোদ্ধাগণ।
আলোকিত প্রতিদিন/ ২৫ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -

