হুমায়ুন কবির
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা আদর্শ মানবিক প্রবাসী সংগঠনের উদ্যোগে পৌরশহরের আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুল মাঠে অসহায় নারী-পুরুষ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ৩০০ কম্বল ও ৬৫ টি কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। প্রবাসী অভিভাবক আলহাজ্ব এবায়দুর রহমানের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথির বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, শেফালি বেগম ও হরিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহারা বেগম সুমী। আরো বক্তব্য দেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ফারুক হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি মোবারক আলী, কালের কন্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী, দৈনিক করতোয়া প্রতিনিধি মো. বিপ্লব, জেলা ছাত্রলীগ সহ সভাপতি সোহেল রানা, প্রবাসীর সন্তান মোছাঃ মুসকানসহ প্রবাসীদের অভিভাবকবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা অসহায় শীতার্ত নারী -পুরুষ ও মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসাবে ৩০০ টি কম্বল ও ৬৫ টি কোরআন শরীফ বিতরণ করেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

