আজ সোমবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ভিক্টর পরিবহনের ধাক্কায় নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাদিয়া প্রান হারায়

আরো খবর

আলী হোসেন জীবন: 
নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগে ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাদিয়া। রবিবার ২২ জানুয়ারি দুপুর পৌনে ১টার দিকে ভাটারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নাদিয়া তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী বাস ভিক্টর পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। তবে মোটরসাইকেল চালক তার বন্ধু অক্ষত আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক বাস জব্দ করা হলেও তার চালক পালিয়ে যায়।
আলোকিত প্রতিদিন/ ২২ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -