আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে ১.৫ কেজি  সহ ১ জন আটক

আরো খবর

সাইফুল ইসলাম:
ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাকির হাসান এর বিশেষ দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুহাম্মদ শাহাদাৎ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহাদাৎ হোসেন খানের তত্ত্বাবধানে এসআই মোঃ কুতুব উদ্দিন জসিম উদ্দিন এর নেতৃত্বে এএসআই সামছুদ্দোহা রাসেল এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১.২০ ঘটিকার ফেনী সদর মডেল থানাধীন ০৪নং ধর্মপুর ইউনিয়নস্থ ইমাম মার্কেটের সামনে ঢাকা-চট্টগ্রামমূখী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মোঃ নাঈম (১৯) (ভাসমান), পিতা-জিয়াউর রহমান জিহাদ, মাতা-পেয়ারা বেগম, সাং-কুঞ্জরহাট (হাফেজ পাটোয়ারী বাড়ী), ০৯নং ওয়ার্ড, ০৯নং হাসেম নগর ইউপি, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা বর্তমানে-কাঠঘর, নাজিরপাড়া, ইসলাম মিয়া এবং ইলিয়াছ মিয়ার ২নং ঘরের ভাড়াটিয়া, ৪১নং ওয়ার্ড, থানা-পতেঙ্গা, সিএমপি, চট্টগ্রাম-কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ১.৫ কেজি (এক কেজি পাঁচশত গ্রাম) গাজা উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ফেনী সদর মডেল থানায় মামলা রুজু করা হয়।
আলোকিত প্রতিদিন/ ২২ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -