আলী হোসেন জীবন:
নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিয়া ভিক্টর বাসের ধাক্কায় নাদিয়া প্রান হারায়। রবিবার ২২ জানুয়ারি দুপুর পৌনে ১টার দিকে ভাটারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভিক্টর বাসের ড্রাইভার পালিয়ে যাওয়ায় এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর পরিপ্রেক্ষিতে নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা চার দফা দাবি নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাওলা ব্রিজ চত্বরে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা টা পর্যন্ত গাড়ি অবরোধ করে রাখে। ফলে কাওলা বাস স্টপেজ থেকে টঙ্গী পর্যন্ত এবং ঢাকা সিটির অন্যান্য রাস্তাগুলো ব্লক হয়ে যায় ।
ছাত্র-ছাত্রীদের দাবি গুলো
১: আগামীকাল ২৩ জানুয়ারির ভিক্টর ক্লাসিক এর রোড পারমিট বাতিল করতে হবে।
২: ঘাতক ক্লাসিক এর ড্রাইভাকে ২৩ জানুয়ারি দুপুর ১২ টার ভিতরে আইনের আওতায় আনতে হবে।
৩: কাওলা বাস স্টপেজে প্রত্যেক মহানগরের বাসকছ থামতে হবে।
৪: নিহত ছাত্রীর পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে।
দক্ষিন খান থানার সাব-ইন্সপেক্টর মোর্শেদ বলেন ঘাতক ড্রাইভার পালিয়ে যাওয়ার কোন সুযোগ নেই আগামী কালকের ভিতরে তাকে আইনের আওতায় আনা হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এই বিষয়ে আলোচনা করা হয়েছে এবং কঠোর পদক্ষেপ নেয়া হবে। অন্যান্য দাবিগুলো সময় সাপেক্ষ হলেও বাস্তবায়নের জন্য প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আলোকিত প্রতিদিন/ ২২ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -

