আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সাভারে ঐতিহ্যবাহী রাজাসন প্রিমিয়ার ফুটবল লীগ-২০২৩ এর উদ্বোধন 

আরো খবর

শহিদুল্লাহ সরকার: 
সাভারে ঐতিহ্যবাহী রাজাসন প্রিমিয়ার ফুটবল লীগ-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০শে জানুয়ারি শুক্রবার বিকেলে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড রাজাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের ১৩ তম আসরে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গনি। রাজাসন প্রিমিয়ার ফুটবল লীগ-২০২৩ এর উদ্বোধন করেন সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সেলিম মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, ঢাকা জেলা পরিষদের সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এনামুল হক মুন্সি। অনুষ্ঠানে সাভার পৌর ছাত্র লীগের সাবেক সভাপতি আতাউর রহমান অভি’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাভার পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মারফত আলী মাসুদ,সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন,রাজাসন প্রিমিয়ার ফুটবল লীগের সভাপতি মেহেদী রানা শহিদ, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া সহ সাভার পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে রাজাসন স্পোর্টিং ক্লাব ও রাজাসন ক্রিয়া চক্র এর মধ্যকার প্রতিযোগিতাপূর্ণ খেলায় রাজাসন স্পোর্টিং ক্লাব ২-১ গোলে রাজাসন ক্রিয়া চক্রকে পরাজিত করে। উদ্বোধনী ম্যাচে সেরা খেলোয়াড় হিসেবে পুরষ্কার গ্রহন করেন রাজাসন স্পোর্টিং ক্লাবের অধিনায়ক রাশেদুল ইসলাম রাসেল।
আলোকিত প্রতিদিন/ ২১ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -