আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনৈতিক যোগাযোগ বাড়াতে বাংলাদেশ-ফ্রান্স ঐকমত্য

আরো খবর

আলোকিত ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে ২০২৯ এর পরে বাজার সুবিধা অব্যাহত রাখতে বাংলাদেশের অনুরোধ সক্রিয়ভাবে বিবেচনা করবে জোটের গুরুত্বপূর্ণ সদস্য  ফ্রান্স।

বৃহস্পতিবার দুইদেশের মধ্যে প্রথম রাজনৈতিক সংলাপে বিষয়টি উত্থাপিত হলে নতুন রেগুলেশনের অধীনে জিএসপি প্লাস সুবিধা পেতে বাংলাদেশের প্রস্তাবের বিষয়ে অশ্বস্ত করে ফ্রান্স। বৈঠকে দুইদেশের রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধিসহ বাণিজ্য সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা, বিজ্ঞান সহযোগিতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। খাদ্য এবং কৃষি-প্রক্রিয়াজাতকরণ শিল্প, আধুনিক উৎপাদনশীল শিল্প, ইলেক্ট্রনিক্স, চামড়া, গাড়ি শিল্প ও ওষুধ খাতে বিনিয়োগের আহ্বান জানায় বাংলাদেশ। এভিয়েশন নিরাপত্তার ক্ষেত্রে সুযোগের সম্ভাবনায় উভয়পক্ষ একমত হয়।

আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -