আজ বুধবার, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তাগাছায় ১৭ বছরের কিশােরী ধর্ষণ যুবক গ্রেফতার

আরো খবর

রিপন সারওয়ার :
ময়মনসিংহের মুক্তাগাছায় ১৭ বছরের এক কিশােরী ধর্ষণের শিকার হয়েছে । এ ঘটনায় পুলিশ মােহাম্মদ আলী(২৪) নামের এক যুবককে গ্রেফতার করছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ঘােষবাড়ি গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতার মােহাম্মদ আলী ঘােষবাড়ি গ্রামের সাইফুল ইসলামরে পুত্র।
ভিকটিমের পরিবার, মামলার বিবরণ এবং পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশারী রাতে প্রকৃতির ডাকে  সারা দিতে ঘর থেকে বের হলে পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা মােহাম্মদ আলী তাকে মুখ চেপে ধরে জােরপূর্বক বাড়ির পাশের সবজি ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ভিকটিমের ডাকচিৎকারে লােকজন এসে ভিকটিমকে উদ্ধার করে। এসময় মাহাম্মদ আলীকে আটক করে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে  ধর্ষককে হেফাজতে নেয়।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান, অভিযুক্তকে আটক করে আদালতে সােপর্দ করা হয়ছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতাল পাঠানাে হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -