আজ বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ইউক্রেনের জন্য পেন্টাগনের নিরাপত্তা প্যাকেজ ঘোষণা

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধে কিয়েভের জন্য বৃহস্পতিবার আরও আড়াইশ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। স্ট্রাইকার সাঁজোয়া যানসহ অত্যাধুনিক অস্ত্র রয়েছে এই প্যাকেজে। এ যুদ্ধে মস্কোকে পরাজিত করতেই ধারাবাহিকভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেন দিতে যতগুলো প্যাকেজ ঘোষণা করেছে তার মধ্যে বৃহস্পতিবারের ঘোষিত প্যাকেজটি দ্বিতীয় বৃহত্তম। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৯জানুয়ারি বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে, নতুন প্যাকেজে ৯০টি স্ট্রাইকার সাঁজোয়া যান, ৫৯টি ব্যাডলি ফাইটিং বাহন অন্তর্ভুক্ত থাকবে। এর আগে ৫০টি ব্যাডলি অন্তর্ভুক্ত ছিল। ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার বিরুদ্ধে ব্যাবহারের জন্য এ মাসেই কিয়েভকে ১০০টির বেশি এই সামরিক যান দেওয়া হবে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরুর ঘোষণা দেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে শুরু থেকেই জেলেনস্কির সরকারকে মানবিক এবং সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এসব অস্ত্র যুদ্ধে আরও ত্বরান্বিত করবে বলে পশ্চিমাদের বার বার সতর্ক করে আসছে ক্রেমলিন। এসব অস্ত্র ও সামরিক যান রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু হবে বলে সাফ জানি দিয়েছে পুতিন প্রশাসন। যদিও মস্কোর হুমকি কোনও পাত্তা না দিয়েই সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলো।

সূত্র: সিএনএন

আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -