আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে ডিবির পৃথক অভিযানে মলম পার্টির ৪ সদস্য ও ৩ মাদক কারবারিকে আটক

আরো খবর

মো: মহিদ
মানিকগঞ্জে পৃথক অভিযানে হেরোইন ও চেতনানাশক ঔষুধ সহ মলম পার্টির ৪ সদস্য ও ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দিক নির্দেশনায় ডিবির একাধিক দল অভিযান চালিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে এবং বাসস্ট্যান্ড এলাকার “ক্যাফে টুনটুন” হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করে। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। আটকদের মধ্যে মলমপার্টির সদস্যরা হলো- মোঃ রতন মিয়া (২৯), মোঃ রাজ্জাক চৌধুরী (৩৭), মোঃ মাসুম ওরফে ফারুক চৌধুরী (৪২) ও শহিদুল ইসলাম মোল্লা ওরফে নজরুল (৫৮) এবং মাদক কারবারিরা হলো- মোঃ সজীব আহম্মেদ (২২), মোঃ রাসেল (২৬) ও রামলাল (৩৭)। এদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।ডিবির ওসি মোশাররফ হোসেন জানান,গোপন সংবাদে অভিযান চালিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে চার মলম পার্টির সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৫ টি পোটলায় কালো রংয়ের হালুয়া সাদৃশ্য চেতনানাশক ঔষুধ উদ্ধার করা হয়। এছাড়া “ক্যাফে টুনটুন” হোটেলের সামনে থেকে ১৭ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ আর এম
- Advertisement -
- Advertisement -