আজ বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

কোদালকাঠি ইউনিয়ন শাখার ছাত্রলীগের আনন্দ মিছিল 

আরো খবর

প্রতিনিধি,রাজিবপুর (কুড়িগ্রাম):
বাংলাদেশ ছাত্রলীগ রাজিবপুর উপজেলা শাখার দলীয় প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কোদালকাটি ইউনিয়ন  শাখার কমিটিতে মোঃ সবুজ মিয়াকে সভাপতি ও মাসুদ রানাকে সাধারণ সম্পাদক রেখে আগামী ১ বছরের জন্য ৮ জন সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন হয়।
এরপর গতকাল সোমবার বিকাল ৫ ঘটিকার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ কোদালকাটি ইউনিয়ন শাখার দলীয় কার্যালয়ের সামনে থেকে ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী এবং সমর্থকরা আনন্দ মিছিল বের করে। বিজয় মিছিলটি কোদালকাঠি  বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় নবনির্বাচিত কমিটির সকলকে  ফুলের মালা দিয়ে বরণ করেন সাবেক ছাত্রলীগের নেতা কর্মীরা। নবনির্বাচিত সভাপতি সবুজ মিয়া বলেন,আমাদের  আকাঙ্খা আজ বাস্তবে রূপ নিয়েছে, সবাই যদি ধৈর্য্য সাথে দলের প্রতি আনুগত্য থাকি তাহলে আমাদের লক্ষ্যে পৌছানো সম্ভব । আমরা যেহেতু সবাই মুজিব সেনা তাই সকলে মিলে কাজ করেই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাই হবে আমাদের আজকের অঙ্গিকার।
আলোকিত প্রতিদিন/ ১৭ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -