আজ , ।   

জামালপুরে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আরো খবর

মাসফি আকন্দ: 
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, ১০ দফা দাবী বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে সদর উপজেলা এবং পৌর বিএনপি এই বিক্ষোভ মিছিল এবং সামাবেশের আয়োজন করে। শহরের দয়াময়ী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, সহ সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদ্যুৎ ব্যবস্থাকে   ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। ভয়াবহ লোডশেডিং হলেও ১৩ দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে। গণঅভ্যত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা দেন নেতারা।
আলোকিত প্রতিদিন/ ১৬ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -