আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

একদিনের উচ্ছেদ অভিযানে গণপূর্তের শতকোটি মূল্যের সম্পত্তি উদ্ধার

আরো খবর

একেএম ফারুক হোসাইন:

নোয়াখালী জেলা শহর মাইজদীতে আজ সোমবার এক অভিযান পরিচালনা করে গণপূর্তের শতকোটি টাকা মূল্যের সম্পত্তি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
এসময় উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সা’দ মোঃ আন্দালিব, উপ-বিভাগীয় প্রকৌশলী( ১) এমদাদ উল্যা, উপ-সহকারী প্রকৌশলী আকতার হোসেনসহ গণপূর্তের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী।আইনশৃঙ্খলা রক্ষায় সুদারাম মডেল থানার শতাধিক পুলিশ এবং অভিযানে ২ টি এ্যাসকাভেটর এবং জনবল নিয়ে উচ্ছেদ অভিযানে নামে। এসময় উপস্থিত উৎসুক জনতা উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে অভিযান অব্যাগত রেখে অবৈধ দখলমুক্ত করার অনুরোধ জানান প্রশাসনকে।
উল্লেখ্য সম্প্রতি একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায়  অবৈধ দখলদারদের নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এর ফলে নড়েচড়ে বসে প্রশাসন।
আলোকিত প্রতিদিন/ ১৬ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -