আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বেগমগঞ্জে দেদারসে কৃষি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়;দেখার কেউ নেই

আরো খবর

একেএম ফারুক হোসাইন:
নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের  নিত্যনন্দনপুর গ্রামে গত ১৫ দিন যাবৎ ভেকু মেশিন দিয়ে কৃষি জমির মাটি কেটে নিচ্ছে সদরের চরমটুয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলুও তার ভাই নান্নুর ইট ভাটায়। একটি তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। উপস্থিত ভেকু চালকদের সাথে কথা বলে জানা যায়, ভেকুর মালিক চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলুর ভাই নান্নুর। মাঠে কৃষি কাজে নিয়োজিত কৃষকদের সাথে কথা বললে তারা বলেন,যে ভাবে মাটি কেটে নিচ্ছে মাটির যানবাহনগুলো এতে রোপিত আমনের চারাগাছ বেড়ে ওঠা নিয়ে আমরা শঙ্কিত। কয়েকশত একর জায়গার ধানি জমি নিয়ে আছে শঙ্কার। এদিকে মাটির গাড়ি চলাচলের জন্য ফসলি জমির মাঝ বরাবর একটি অস্থায়ী রাস্তা নির্মাণ করায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যদিও এবিষয়ে অন্যান্য কৃষকরা তাদেরকে ক্ষতিপূরণ দিয়েছে বলে জানায়। ফসলের জমি থেকে মাটি কাটা প্রসঙ্গে নান্নুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এতে আপনার অসুবিধা কোথায়?দেশে এতো কাজ থাকতে জমিতে সাংবাদিকের কাজ কী? এরমধ্যেই নান্নুর হাত হতে মোবাইল নিয়ে ওপর একজন নিজেকে চরমটুয়ার চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু দাবী করে বলেন,এখানকার কৃষি জমির মাটি আমি কাটছি। সেখানে থাকা ভেকু,লোকজন,যানবাহন সবই আমার এবং সবই আমার। আপনি সাংবাদিক ওখানে কী করেন? তিনি আরো বলেন,সারা নোয়াখালীতে মাটি কাটার ধুম লেগেছে আপনি সেগুলো না দেখে শুধু আমাকে কেনো দেখছেন? এরপর তিনি অশালীন মন্তব্য করে লাইনটি কেটে দেন। এবিষয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার ফোন দিয়ে সংযোগ না পাওয়া তার বক্তব্য নেওয়া যায় নি।
আলোকিত প্রতিদিন/ ১৫ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -