রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন মঙ্গলবার ১০ জানুয়ারী সকাল সাড়ে ৮ টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলি দোয়ালীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর রানিপুর গ্রামের কালাম হোসেন, পার্বতীপুর সোনাপুকুর বানিয়াপাড়ার মুসলিম মিয়া, আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী তৃপ্তি পরিবহনের সঙ্গে কুমিল্ল থেকে ঠাকুরগাঁওগামী সাইমন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন ড্রাইভার, দুইজন হেলপার।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাম্মদ মাহবুর মোরশেদ বলেন সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদেও মরদেহ উদ্ধার এবং আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
আলোকিত প্রতিদিন/ ১০ জানুয়ারি -২০২৩/মওম

