আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চার বছর পূর্তি উপলক্ষে ৬ জানুয়ারি শুক্রবার  সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এই ভাষণ প্রচারিত হবে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার এ বিষয়টি নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে। আওয়ামী লীগ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনে বিজয় লাভ করার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

আলোকিত প্রতিদিন/ ০৬ জানুয়ারি -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -