আজ শুক্রবার, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

রাজের বাসা থেকে সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসেছি :পরীমনি

আরো খবর

আরেক অংশে লিখেছেন, ‘জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।’

ছেলে রাজ্যর সঙ্গে পরীমনি

ছেলে রাজ্যর সঙ্গে পরীমনি

তবে স্ট্যাটাসে রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করেননি পরীমনি।
স্ট্যাটাসের বিষয় সস্পর্কে জানার জন্য পরীর সঙ্গে যোগাযোগ করা হলে রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্বীকার করেন পরীমনি। তবে এ ব্যাপারে বেশি কথা বলতে চাননি অভিনেত্রী। পরীমনি বলেন, ‘এখনো বিচ্ছেদ হয়নি আমাদের। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।

আলাদা হয়ে যাওয়ার ব্যাপারে তাঁর আরও বক্তব্য, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তাঁর আচার-আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মনমানসিকতা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না আমি।

রাজ ও পরীমনিকে আর হয়তো এভাবে দেখা যাবে না

রাজ ও পরীমনিকে আর হয়তো এভাবে দেখা যাবে না

এদিকে চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাঁদের বিবাহ সম্পন্ন হয়। ২১ জানুয়ারি হয় তাঁদের গায়েহলুদের অনুষ্ঠান।

 

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -