আজ , ।   

অস্ট্রেলিয়ার কাছে ইনিংস পরাজয়‌ দক্ষিণ আফ্রিকার

আরো খবর

ক্রীড়া ডেস্ক:

টেম্বা বাভুমার প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। ৬৫ রান করেই আউট হয়ে যান তিনি। যার ফলে দ্বিতীয় ইনিংসে মাত্র ২০৪ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এক ইনিংস এবং ১৮২ রানের ব্যবধানে প্রোটিয়াদের হারিয়েছে অস্ট্রেলিয়া।

এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ জয় করে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মেলবোর্নেও তারা জিতেছে একদিন হাতে রেখে। ব্রিসবেনে প্রথম টেস্টে ৬ উইকেটে পরাজিত হয়েছিলো দক্ষিণ আফ্রিকা। ডেভিড ওয়ার্নারের ডাবল সেঞ্চুরি, অ্যালেক্স ক্যারের সেঞ্চুরি এবং তিন হাফ সেঞ্চুরির উপর ভর করে ৫৭৫ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়ার এই রান পাহাড়ে এরই মধ্যে চাপা পড়ে দক্ষিণ আফ্রিকা। ৩৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিন তারা শুরু করে ৭ ওভারে ১ উইকেটে ১৫ রান নিয়ে। আজ খেলতে পেরেছে কেবল ৬১. ৫ ওভার। যোগ করতে পেরেছে ১৯৯ রান।

টেম্বা বাভুমা সর্বোচ্চ ৬৫ রান করেন। ৩৩ রান করেন কাইল ভেরাইনি। ২৮ রান করেন থিউনিস ডি ব্রুইন। ২১ রান করেন সারেল এর‌উই। ১৯ রান করেন লুঙ্গি এনগিদি। নাথান লায়ন নেন ৩ উইকেট। ২ উইকেট নেন স্কট বোল্যান্ড। ব্যাট করতে নেমে অসি পেসারদের তোপের মুখে মাত্র ১৮৯ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। সর্বোচ্চ ৫৯ রান করেন মার্কো জানসেন। ৫২ রান করেন কাইল ভেরাইনি। অস্ট্রেলিয়ান পেশার ক্যামেরন গ্রিন একাই নেন পাঁচ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার। ২০০ রান করে তিনি আহত হয়ে মাঠ ছাড়েন। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে করেন ১১১ রান। এছাড়া স্টিভেন স্মিথ ৮৫, ট্রাভিস হেড ৫১ এবং ক্যামেরন গ্রিন করেন ৫১ রান। ৮ উইকেটে ৫৭৫ রান করে ইনিংসে ঘোষণা করে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন অ্যানরিখ নরকিয়া। ২ উইকেট নেন কাগিসো রাবাদা।

আলোকিত প্রতিদিন/ ২৯ ডিসেম্বর– ২০২২/মওম

 

- Advertisement -
- Advertisement -