আজ , ।   

রাষ্ট্রপতির সঙ্গে জাপানের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আরো খবর

আলোকিত ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে দেখা করে পরিচয়পত্র পেশ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। ২৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে যান জাপানি রাষ্ট্রদূত।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল ইওয়ামা কিমিনোরিকে গার্ড অব অনার প্রদান করে। সাক্ষাতকালে রাষ্ট্রপতি বলেন, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ দেশ। মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কারিগরি এবং আর্থিক সহযোগিতা প্রদানের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের সহযোগিতা তুলে ধরে রাষ্ট্রপতি আশা করেন, নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ আরো সম্প্রসারিত হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।সাক্ষাৎকালে জাপানের  নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত  মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস।
আলোকিত প্রতিদিন/ ২৬ ডিসেম্বর– ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -