নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার চায় দেশে ২০১৪ বা ১৮ সালের মতো নির্বাচন না হোক। একটি অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক । কিন্তু বিএনপির নির্বাচন নিয়ে যে ভীতি তা দূর করার দায়িত্ব সরকারের না।
২৬ ডিসেম্বর সোমবার সচিবালয়ে নিজের দফতরে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দীর্ঘদিন গণমানুষের কাছ থেকে দূরে থাকার কারণে নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে ভীতি ও সংকা তৈরি হয়েছে। আওয়ামী লীগ শক্তিশালী দল। খেলে জিততে চাই।
তিনি আরও বলেন, বিএনপির অপরাজনীতি মোকাবিলা করাই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। সরকার তা শক্তভাবে মোকাবিলা করতে পারবে।

