আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা শহরে যারা বসবাস করেন, তারা সৌভাগ্যবান : পরিকল্পনামন্ত্রী

আরো খবর

আলোকিত ডেস্ক:

পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, ‘ঢাকা শহরে যারা বসবাস করেন, তারা তুলনামূলকভাবে সৌভাগ্যবান। কিন্তু যেসব নারী গ্রামে, মফস্বলে, হাওরাঞ্চলে, চরাঞ্চলে, পাহাড়ে এবং উপকূলে বসবাস করেন, তাদের সুযোগ কম। আমাদের দায়িত্ব হবে সেইসব নারীকে সামনে নিয়ে আসা। তাদের উদ্যোগকে উৎসাহ দেওয়া। তাদের সমস্যা ও চাহিদাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে কাজ করা। সরকারের একার পক্ষে সম্ভব নয়। এখানে গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে।’

২৪ ডিসেম্বর শনিবার রাজধানীর গুলশানে নেক্সাস টেলিভিশন এবং উই ক্যানের আয়োজনে উদ্যোক্তা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন৷ এম. এ. মান্নান বলেছেন, ‘প্রতিদিনের রুটিনের বাইরে পা বাড়িয়ে নিজের মতো কিছু একটা করার যে মানসিকতা আমাদের দেশের নারীদের মধ্যে রয়েছে, সেটি খুবই আশার কথা। তাদের নিজের মতো কিছু একটা করতে চাওয়ার এই প্রবণতাই দেশে  নারী উদ্যোক্তা তৈরি করেছে।’ দিনব্যাপী এই নারী উদ্যোক্তা সম্মেলনে অংশ নেন দেশের ১৫০ জন উদ্যোক্তা, পেশাজীবী ও বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেক্সাস টেলিভিশনের প্রধান সম্পাদক এবং সিইও মোহাম্মদ সানাউল্লাহ।

- Advertisement -
- Advertisement -