আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

প্রথম টিকিট কেটে যাত্রী হিসেবে মেট্রোরেলে চড়বেন প্রধানমন্ত্রী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে দেশের প্রথম মেট্রোরেল। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করা হবে।  উদ্বোধনের দিন প্রথম টিকিট কেটে যাত্রী হিসেবে মেট্রোরেলে চড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাধারণ যাত্রীরা ২৯ ডিসেম্বর থেকে চড়তে পারবেন মেট্রোরেলে।

২৫ ডিসেম্বর রবিবার সরকারি মালিকানাধীন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলেন, ‘২৮ ডিসেম্বর মেট্রোরেলের প্রথম টিকিট কাটবেন প্রধানমন্ত্রী। তবে, প্রধামন্ত্রীর সঙ্গে মন্ত্রী, সচিব, জাইকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা ভ্রমণ করবেন।’ তিনি বলেন, নিজে টিকিট কেটে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলে চড়বেন বঙ্গবন্ধুকন্যা। প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, জাপান সরকারের উন্নয়ন সংস্থার (জাইকা) কর্মকর্তারা মেট্রোরেলে চড়বেন।

আলোকিত প্রতিদিন/ ২৫ ডিসেম্বর– ২০২২/মওম

 

 

- Advertisement -
- Advertisement -