আজ বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ ১জন গ্রেফতার 

আরো খবর

প্রতিনিধি,গাইবান্ধা:
গাইবান্ধা জেলায় পুলিশের অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল সহ ১  মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৩ ডিসেম্বর ২০২২ তারিখ বেলা ১২.০৫ ঘটিকার সময় ১৩নং কামারদহ ইউনিয়নের বকচর মৌজাস্থ গোবিন্দগঞ্জ কোল্ড স্টরের পশ্চিম পার্শ্বে রংপুর টু ঢাকাগামি হাইওয়ে পাঁকা রাস্তার উপর শ্যামলী পরিবহন  সীটে বসা মোঃ মাহাবুব আলমকে ৩০(ত্রিশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
গাইবান্ধা জেলার পুলিশ সুপার মহোদয় বলেন, গাইবান্ধা জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/ ২৪ ডিসেম্বর– ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -