আজ শুক্রবার, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশের হাতে আটকের বিষয় যা বলেন উরফি

আরো খবর

বিনোদন ডেস্ক:

উরফি জাভেদ পুলিশের হাতে আটক হয়েছেন কয়েকদিন আগে এমন একটি সংবাদ ভাইরাল হয়েছিল। এতে জানানো হয়েছিল, দুবাইয়ে শুটিংয়ের সময় ক্যামেরার সামনে পোশাক পরিবর্তন করেন উরফি জাভেদ। ফলে তাকে আটক করে পুলিশ।

এই খবর কতটা সত্য-সে প্রসঙ্গে মুখ খুললেন উরফি। সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেন, ‘হ্যাঁ, পুলিশ এসেছিল শুটিংয়ের লোকেশনে। কারণ লোকেশন নিয়ে কিছু সমস্যা হয়েছিল। তাই পুলিশ আসে শুটিং বন্ধ করতে। আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শুটিং করার অনুমতি ছিল। কিন্তু প্রোডাকশনসের পক্ষ থেকে সময় বাড়ানো হয়নি। তাই সেই জায়গা ছেড়ে আমাদের বেরিয়ে যেতে হয়।’

উরফি আরও বলেন, ‘এর সাথে আমার পোশাকের কোনো যোগসূত্র নেই।  আমরা পরের দিন শুটিং করি। ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।’
আলোকিত প্রতিদিন/ ২২ ডিসেম্বর– ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -