আজ শুক্রবার, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ফুটবলার পাওলো দিবালার উভকামী প্রেমিকা

আরো খবর

বিনোদন ডেস্ক:

আর্জেন্টিনার তারকা ফুটবলার পাওলো দিবালা। খুব কম বয়সে ফুটবল মাঠে নজর কাড়েন তিনি। কাতার বিশ্বকাপের আগে চোটে পড়েছিলেন পাওলো দিবালা। শঙ্কা জেগেছিল বিশ্বকাপ খেলা নিয়েও। তবে সব শঙ্কা কাটিয়ে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ওঠেন দিবালা, সুযোগ পান আর্জেন্টিনার বিশ্বকাপ দলে। তবে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচে খেলানো হয়নি এই ফরোয়ার্ডকে। তবে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে নিজের দ্যুতি ছড়ান। পাওলো দিবালার পায়ের জাদুতে মুগ্ধ অসংখ্য ভক্ত। তার শরীরি সৌন্দর্যে বুঁদ বহু নারী। অনেকের কাছে কাঙ্ক্ষিত পুরুষ এই খেলোয়াড়। পাওলো দিবালা ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়ানোর খবর প্রকাশ্যে এসেছে। তবে দীর্ঘ দিন ধরে আর্জেন্টিনার মডেল-অভিনেত্রী ওরিয়ানা সাবাতিনিওর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন।

মাত্র ১৩ বছর বয়েসে মডেলিং ক্যারিয়ার শুরু করেন ওরিয়ানা। তবে ২০১১ সালে টেলিভিশনে অভিষক ঘটে তার। ২০১৮ সালে স্প্যানিশ ‘পেরডিডা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন ।

ওরিয়ানা শুধু মডেল-অভিনেত্রী নন, তিনি একজন পেশাদার গায়িকাও। ২০১৭ সালে প্রথম প্রকাশিত হয় তার একক গান ‘লাভ মি ডাউন ইজি’ । ২০১৯ সালে এক নারীর সঙ্গে ওরিয়ানার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসে। তারপর এ নিয়ে হইচই পড়ে যায়। এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়— ‘আপনি কি উভকামী?’ জবাবে ওরিয়ানা বলেন, ‘সত্যি? যদি এ বিষয়ে আমাকে লেভেল লাগাতে হয় তবে আমি বলব, এতে আমি বিশ্বাস করি। আমি উভকা

মী।’ একটি রেডিওর সঙ্গে আলাপকালে এ ওরিয়ানা বলেছিলেন— ‘জীবনে মুক্ত অনুভব করার চেয়ে সুন্দর আর কিছু নেই। আমি যদি সমকামী হই এবং নারীদের পছন্দ করি বা যদি উভকামী হই; তবে এ বিষয়ে কোনো কুসংস্কার রাখব না।’ তবে পরবর্তীতে ওরিয়ানা বলেছিলেন, ‘আমি পাওলো দিবালাকে বিয়ে করতে চাই।’

কাতার বিশ্বকাপে প্রেমিককে উজ্জিবিত করতে মাঠে হাজির ছিলেন ওরিয়ানা। আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে বিজয়ী হওয়ার পর মাঠে নেমে যান ওরিয়ানা। পুরো দলের সঙ্গে উদযাপন করতে দেখা যায় তাকে। প্রিয় মানুষ পাওলো দিবালাকে জড়িয়ে ধরে ফ্রেমবন্দি হয়েছেন এই গায়িকা

আলোকিত প্রতিদিন/ ২১ ডিসেম্বর– ২০২২/মওম

- Advertisement -
- Advertisement -