হুমায়ুন কবির
ঠাকুরগাঁওয়ে মঙ্গলবার ২০ ডিসেম্বর দুপুরে জেলা পৌরশহরের বঙ্গবন্ধু সড়কে (গণপুর্ত অফিসের সামনে) অবস্থিত রেইনবো ডায়াগনস্টিক সেন্টার নামে এক অত্যাধুনিক মানের ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।রেইনবো ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব মো: আফাজউদ্দিন ভূইয়া’র সভাপতিত্বেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা.নুর নেওয়াজ আহমেদ।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভূট্টো ও ওই সংগঠনের সাধারণ সম্পাদক আবু দাউদ শামসুজ্জোহা চৌধুরী। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন, রংপুর স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. রিয়াজুল ইসলাম, ডা. শিহাব মাহমুদ শাহরিয়ার সুজন, ডা. হাবীব-ই-রসুল লিটন ও ডা. ওয়াদুদ।এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও জেলায় আধুনিক মানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ প্রতিষ্ঠান কাজ করবে বলে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

