আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আরো খবর

আলোকিত ডেস্ক:

ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ১৯ ডিসেম্বর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

 রবিবার তেজগাঁও এলাকায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআইর বাধ্যতামূলক পণ্য কেক, বিস্কুটের বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের কেক লাভার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য কেক, বিস্কুট বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন এবং পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ মোতাবেক একই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24এদিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নিওর জর্ডানকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআইর সিএম ছাড়পত্র গ্রহণ ব্যতিত পণ্য শ্যাম্পু, বেবি লোশন, স্কিন ক্রিম, স্কিন লোশন, লন্ড্রি সোপ, লিপস্টিক, নেলপলিশ বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইর ফিল্ড অফিসার (সিএম) রেবেকা সুলতানা ও পরিদর্শক রোশনা আক্তার।

আলোকিত প্রতিদিন/ ১৯ ডিসেম্বর– ২০২২/মওম

- Advertisement -
- Advertisement -