আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বন বিভাগের অভিযানে মাটিভর্তি ডাম্পার জব্দ 

আরো খবর

আবু সায়েমঃ

চট্টগ্রাম  দক্ষিণ  বন বিভাগের আওতাধীন  বারবাকিয়া রেঞ্জের বারবাকিয়া  বিটের মাঝের ঘোনা এলাকায়  গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কেটে  পাচারকালে মাটিভর্তি ডাম্পার জব্দ  করা হয়েছে।
১৪ ডিসেম্বর  বুধবার রাত ১২টায় বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হকের নেতৃত্বে  পেকুয়া  উপজেলার বারবাকিয়া  বিটের  মাঝের ঘোনা এলাকায়   বিটকর্মকর্তা, বনকর্মী, এবং স্টাফদের   সহযোগিতায় অবৈধভাবে মাটি কেটে  পাচারাকালে মাটিসহ পরিবহনে নিয়োজিত   ডাম্পার জব্দ  করা হয়।
বারবাকিয়া  রেঞ্জ কর্মকর্তা মোঃ  হাবিবুল হক  জানান, বারবাকিয়া  বিটের সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে মাটি কেটে পাচারকালে পাহাড়ি মাটি    ভর্তি  ডাম্পার   জব্দ করা হয়েছে। মাটিভর্তি ডাম্পার আটক পূর্বক রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে । এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  তিনি আরো জানান,  -পাহাড় কাটা, অবৈধ করাতকল,ইটভাটা  এবং অবৈধ ডাম্পারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বারবাকিয়া  বিট কর্মকর্তা,,সংশ্লিষ্ট স্টাফ, ও বনকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম  দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম  বলেন  , অবৈধ বালু উত্তোল, সরকারি বন ভূমি জবরদখলমুক্তসহ পাহাড় খেকোদের বিরুদ্ধে বন বিভাগ সজাগ এবং সতর্ক রয়েছেন। ভূমিদস্যু,কাঠ এবং বালু পাচারকারী সিন্ডিকেটদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। সরকারি বন ভূমি উদ্ধার, অবৈধ বালু উত্তোলন রোধে বন বিভাগের প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/ ১৪ ডিসেম্বর– ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -