আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

নাগরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

আরো খবর

প্রতিনিধি নাগরপুর:

নাগরপুর উপজেলা আ’লীগের উদ্যোগে আজ ১৪ই ডিসেম্বর,২০২২খ্রি. শহীদ বুদ্ধিজীবী দিবস। সারাদেশব্যাপী যথাযথ মর্যাদার সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আ’লীগ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের জন্য দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১ ঘটিকার সময় নাগরপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো: মতিয়ার রহমান মতি এবং আলোচনা সভা সঞ্চালনা করেন নাগরপুর উপজেলা আ’লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত আলী।

এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, আব্দুল আলীম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম অপু, প্রচার এবং প্রকাশনা সম্পাদক মোঃ খালিদ হোসেন, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগমসহ আওয়মীলীগের বিভিন্ন সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দগন। আলোচনা সভার শেষে দেশ ও জাতির কল্যাণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোকিত প্রতিদিন/ ১৪ ডিসেম্বর– ২০২২/মওম

- Advertisement -
- Advertisement -