কাতার বিশ্বকাপে এ পর্যন্ত ৫ গোল করেছেন মেসি। গোল বানিয়েও দিয়েছেন। আর্জেন্টিনার ফাইনালে ওঠায় তাঁর অবদান এক কথায় অনবদ্য। কাল রাতে ফাইনালে ওঠার পর পরিবারকেও স্মরণ করেছেন এই তারকা, ‘পরিবারের কথা মনে পড়ছে তার। তারা সব সময় পাশে ছিল। ভালো ও খারাপ—দুই রকম সময়ই পার করেছি। তবে এখনকার সময়টা উপভোগের।
রোজারিওতে জন্ম নেওয়া রোকুজ্জোর সঙ্গে মেসির প্রথম দেখা ১৯৯৬ সালে। তাঁর কাজিন ও ফুটবলার লুকাস স্কাগলিয়া মেসির শৈশবের বন্ধু। স্কাগলিয়ার মাধ্যমেই রোকুজ্জোর সঙ্গে পরিচয় ঘটে মেসির। ২০০৭ সালে রোকুজ্জোর খুব কাছের এক বন্ধু গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর তাঁকে মানসিকভাবে সমর্থন দিতে বার্সেলোনা থেকে আর্জেন্টিনায় ফিরে যান মেসি।
সেখান থেকে ফেরার পর প্রণয়ে জড়িয়ে পড়েন দুজন। ২০০৯ সালের জানুয়ারিতে এক সাক্ষাৎকারে মেসি প্রথম স্বীকার করেন, রোকুজ্জোর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক চলছে। ২০১৭ সালে রোজারিওতে বিয়ের পিঁড়িতে বসেন দুজন।
আলোকিত প্রতিদিন/এপি


স্পোর্টস ডেস্ক