প্রতিনিধি,মেলান্দহ (জামালপুর):
জামালপুরের মেলান্দহ উপজেলায় আবু সাঈদ (১৭) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১১ ডিসেম্বর রবিবার রাতে সাড়ে ৯ টা দিকে উপজেলার ফুলকোচা ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনেন পুলিশ। নিহত, আবু সাঈদ ফুলকোচা ইউনিয়নের রাজাপুর এলাকার রবিউল ইসলামের ছেলে। তিনি এবছরে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, নিহত আবু সাঈদ পরিবারের সাথে রাগারাগি করে বাড়ি থেকে সকালে চলে যান। পরে তাকে সাড়াদিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৭টা দিকে তাঁদের সেচ পাম্পের মোটর ঘরে খোঁজ নিতে গেলে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে মরদেহ মোটর ঘর থেকে উদ্ধার করে বাড়িতে আনেন। তবে নিহতের পরিবারের দাবি আবু সাঈদ তিনি মানসিক অসুস্থ ছিলেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেলোয়ার হোসেন বলেন,’মরদেহ রাতে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য সোমবার সকালে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই, থানায় অপমৃত্যুর মামলা দায়ের হবে।
আলোকিত প্রতিদিন/ ১২ ডিসেম্বর– ২০২২/মওম
- Advertisement -

