আজ বৃহস্পতিবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় ০৭ বছরের শিশুকে ধর্ষণ; ধর্ষক গ্রেফতার

আরো খবর

আফাতুল ইসলাম তালেব: 
চট্টগ্রামের সাতকানিয়ায় আচার, চকলেট এবং টাকাসহ বিভিন্ন জিনিস দিবে বলে ফুসলিয়ে ০৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় পাষন্ড ধর্ষণকারী মোঃ ইউসুফ (৪৭) র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক গ্রেফতার।
১২ ডিসেম্বর সোমবার  ফেনী জেলার ফেনী মডেল থানাধীন চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের রামপুরস্থ র‌্যাব-৭,ক্যাম্পের বিপরীত পার্শ্বে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে এজাহার নামীয় একমাত্র আসামী পাষন্ড ধর্ষণকারী মোঃ ইউসুফ (৪৭) কে গ্রেফতার করা হয়। সে সাতকারিয়া থানাধীন গণিপাড়া এলাকার মৃত সোনা মিয়া’র ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, মাদ্রাসায় প্রথম শ্রেনীতে পড়া গত ০৬ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখে দুপুরে মাদ্রাসা থেকে ফিরে বাড়ীর সামনে আসলে তাদের আত্মীয়/প্রতিবেশী মোঃ ইউসুফ ভিকটিমকে মাদ্রাসার ব্যাগ বাসায় রেখে তার কাছে আসতে বলে। ইউসুফের কথামতো শিশু ভিকটিম বাসায় ব্যাপ রেখে তার কাছে আসে। তখন ইউসুফ তাকে আচার, চকলেট এবং টাকাসহ বিভিন্ন জিনিস দিবে বলে ফুসলিয়ে তার বাড়ীর পাশে শঙ্খ নদীর ধারে একটি ঝোপের ভিতর নিয়ে যায়, সে সময় শিশু ভিকটিম চিৎকার করলে ইউসুফ তার মুখ চেপে ধরে এবং বলে চিৎকার করলে একদম মেরে ফেলবো বলে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ইউসুফ শিশু ভিকটিমকে আচার, চকলেট এবং ১০ টাকার একটি নোট হাতে দিয়ে বাড়ী চলে যেতে বলে। উল্লেখ্য যে, ধর্ষণকারী ইউসুফ শিশু ভিকটিমকে ধর্ষণপূর্বক বাড়ীতে যেতে বলে এবং এরুপ হুমকি প্রদান করে যে, সে যদি উক্ত ঘটনার কথা কাউকে বলে তাহলে ভিকটিমসহ তার পরিবারের সবাইকে হত্যা করবে। পরবর্তীতে ভিকটিম বাড়ীতে আসলে তার শরীরে প্রচন্ড জ্বর ও অসুস্থতা দেখে তার মা তাকে হঠাৎ এমন অসুস্থ হওয়ার কথা জনতে চায়। তখন ভিকটিম তার মাকে উপরে উল্লেখিত ধর্ষণের কথা এবং তার রক্তক্ষরণ হচ্ছে বলে জানায়। তখন ভিকটিমের মা তাকে দ্রুত দোহাজারী সরকারী সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শরীরিক অবস্থা খারাপ দেখে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ধর্ষিতা শিশু ভিকটিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি সার্ভিস সেন্টারে চিকিৎসাধীন। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রজু হওয়ার পর আসামী ইউসুফকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারী শুরু করে।
আলোকিত প্রতিদিন/ ১২ ডিসেম্বর– ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -