আজ সোমবার, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

মির্জা ফখরুলের আটক নিয়ে যা বললেন তার স্ত্রী

আরো খবর

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

তিনি বলেন, মির্জা ফখরুল রাতেই বাসা এসেছেন। শরীর বেশ খারাপ। এসেই ঘুমিয়ে গেছেন। যে কাপড়-চোপড় পরেছিলেন সেভাবেই। কয়টার দিকে নিয়ে যাওয়া হয়েছে- এমন প্রশ্নে রাহাত আরা বেগম বলেন, ওরা আসছে রাত ৩টায়। সাড়ে ৩টার মধ্যে বের হয়ে গেছে। চার-পাঁচটা গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই ওরা নাকি এখানে টহল দিচ্ছে। আগে থেকেই হয়তো তাদের গ্রেফতার করার পরিকল্পনা ছিল। রাত ৩টার দিকে দরজা খুলতে বলে। রাস্তার আলো বন্ধ করে দিয়েছে।

ফখরুলকে নিয়ে যাওয়ার পর আর কোনো যোগাযোগ হয়েছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, না আর কোনো যোগাযোগ হয়নি। ওষুধ নিতে আসছিল। ওষুধটা নিয়ে চলে গেছে। আইজিপির সঙ্গেও যোগাযোগ করা হয়নি।

এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকেও রাত ৩টার দিকে পুলিশ আটক করেছে বলে দলের একজন নেতা জানিয়েছেন।

 

আলোকিত প্রতিদিন/এপি

 

- Advertisement -
- Advertisement -