মো: মহিদ
মানিকগঞ্জের বিভিন্ন সড়কে ঢাকামুখী যানবাহনে পুলিশের বসানো চেকপোস্টগুলোতে যাত্রীবাহী বিভিন্ন পরিবহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জেরার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। তবে পুলিশ বলছে, নিয়মিত কাজের অংশ হিসেবে চেকপোস্টগুলোতে এ ধরনের তল্লাশি চলছে। এছাড়া পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছে। ভোর থেকেই ঢাকা-আরিচা মহাসড়ক এবং সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের বারোবাড়িয়া, নয়াডিঙ্গি, গোলড়া, বরংগাইল, আরিচা, পাটুরিয়া মোড় ও সিংগাইর উপজেলার ধল্লা ব্রিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া নিরাপত্তার দায়িত্বে রয়েছে জেলা পুলিশের একাধিক টহল টিম।
আলোকিত প্রতিদিন/ ০৯ ডিসেম্বর– ২০২২/মওম
- Advertisement -

