আজ বুধবার, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

আরো খবর

প্রতিনিধি,জামালপুর: 
৯ডিসেম্বর শুক্রবার সকালে দিবসটি উপলক্ষ্যে মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, দুদক, সনাক ও দুপ্রক। শহরের বকুলতলা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মলয় কুমার সাহা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মাসুম আলম খান, সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সবাইকে সোচ্চার থাকতে হবে। শৈশব থেকেই দুর্নীতি বিরোধী চেতনা তৈরিতে পরিবারকে ভূমিকা রাখতে হবে।
আলোকিত প্রতিদিন/ ০৯ ডিসেম্বর– ২০২২/মওম 
- Advertisement -
- Advertisement -