মোহাম্মদ হিজবুল্লাহ
কক্সবাজারের বরইতলি ইউনিয়ন নতুন রাস্তার মাথা পুর্বপাশে পুকুর থেকে আবদুল কাদের (৬০) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যাক্তি আব্দুল কাদেরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নে পন্ডিত কাটা তার বাড়ি, মৃতব্যাক্তির পরিবার থেকে জানা যায়, গত ৪/১২/২০২২ রোজ রবিবার সকালে ফজরের নামাজ পড়ে বাড়িতে ফেরেননি। নিখোঁজ হওয়ার পর ফেসবুকে তার ছবি সহ পোস্টও করা হয়। স্থানীয় লোকজন ও পুলিশ প্রশাসন থেকে জানা যায়,বেলা ১১ টার সময় স্থানীয় লোকজন মহাসড়কের পুর্বপাশে পুকুরে লোকটিকে ভাসমান অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

