আজ সোমবার, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

পল্টন নাইটেঙ্গেল মোড়ে বিএনপির কর্মীদের জড়ো হওয়ার চেষ্টা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

গতকাল পুলিশি অভিযানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিভিন্ন নেতাকর্মীরা আবারও পল্টন নাইটেঙ্গেল মোড়ে এসে জড়ো হওয়ার চেষ্টা করছেন।

তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন। কেউ কাউকে চেনেন না। পুলিশ তাদের সরিয়ে দিলেও অল্প অল্প করে তারা আবারও জড়ো হওয়ার চেষ্টা করেন এবং স্লোগান দিতে থাকেন। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশ ব্যারিকেডের সামনে এ ঘটনা ঘটে। নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে আসা বিএনপি এক কর্মী  জানান, তিনি গতকাল বুধবার সমাবেশে যোগদান করতে ঢাকায় এসে কার্যালয়ে অবস্থান নেন। গতকাল কার্যালয়ে পুলিশ অভিযান চালালে তিনি বিচ্ছিন্ন হয়ে সরে যান।

তিনি আরও বলেন, ‘আমরা হাতিয়া উপজেলা থেকে অনেক নেতাকর্মী এসেছি। এর মধ্যে সাত জনকে গ্রেফতার করেছে বলে শুনেছি। আজ আমি এখানে একাই। আশা করি আমার উপজেলার বাকিরাও আসবে।’ পাশে স্লোগান দেওয়া আরেক কর্মীর পরিচয়ের বিষয়ে তাকে জিজ্ঞাস করলে বলেন, ‘এইখানে আমরা কেউ কারও পরিচিত না। সবাই বিভিন্ন জায়গা থেকে আসছি।’ বিএনপির নেতাদের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এখানেই অবস্থান নেব।

পল্টন চায়না টাওয়ারে ১২ জন কর্মী নিয়ে কাজ করতে আসেন ঠিকাদার মিঠু। ৭ ডিসেম্বর গতকাল বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ এবং বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের পর আজ  ৮ ডিসেম্বর বৃহস্পতিবার  দুপুর ১২টায় এলাকা ছেড়ে চলে যান তারা। তিনি জানান, তিন মাস ধরে চায়না টাউন বিল্ডিংয়ে কাঠের ঠিকাদারির কাজ করছিলেন তিনি। গতকাল থেকে বিল্ডিংয়ের গ্যাস বিদ্যুৎ পানি বন্ধ থাকায় তাদের সেখান থেকে চলে যেতে হচ্ছে।

ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করা নেতাকর্মীরা পুলিশ অগ্রসর হলে তারা সরে দাঁড়ায়।

আলোকিত প্রতিদিন/ ০৮ ডিসেম্বর– ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -