সবুজ সরকারঃ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) টাঙ্গাইল অফিসের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে বনবিভাগের দুই প্রহরীসহ এক শ্রমিককে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে। কাঠ বোঝাই ট্রাক থেকে ঘুষ নেয়ার সময় ওই কর্মচারীরা আটক হন। ৫ ডিসেম্বর সোমবার বিকালে দুদক উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে অভিযুক্ত ওই দুই বন প্রহরীকে বরখাস্ত করা হয়েছে।
আরিফ সাদেক জানান, বিভাগীয় বন কর্মকর্তা টাঙ্গাইল কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে চেকপোস্ট পার হওয়া বাবদ ঘুষ দাবির অভিযোগে দুদক জেলা সম্বন্বিত কার্যালয় টাঙ্গাইল অফিসের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় ছদ্মবেশে থাকা দুদক এনফোর্সমেন্ট টিম টাঙ্গাইল বনবিভাগের দুইজন প্রহরী এবং একজন শ্রমিককে আটক করে। এসময় কাঠ বোঝাই একটি ট্রাক থেকে ২ হাজার ৬’শ ঘুষের টাকা উদ্ধার করা হয়। পরে তাদেরকে বিভাগীয় বন কর্মকর্তার জিম্মায় দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান জানান, অভিযুক্ত দুই বন প্রহরীকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ওই চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আলোকিত প্রতিদিন/ ০৬ ডিসেম্বর– ২০২২/ মওম
- Advertisement -