আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জসি’র মনোনয়ন পত্র দাখিল

আরো খবর

একেএম ফারুক হোসাইন:
আসন্ন নোয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উদীয়মান তরুণ সমাজসেবক বিশিষ্ট ঠিকাদার সৌরভ ইসলাম জসি। এসময় তার সাথে তার পিতা মোজাহারুল ইসলামসহ এলাকার স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সৌরভ ইসলাম জসি নোয়াখালী  মৌজার পাক কিশোরগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। দীর্ঘদিন যাবৎ নোয়াখালী ইউনিয়নের অবহেলিত নির্যাতিত,নিপিড়ীত মানুষের পাশে থাকার কারণে স্থানীয় এলাকাবাসীর অনুরোধে সাড়া দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন বলে জানান। মনোনয়ন পত্র দাখিল শেষে সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায়  সাংবাদিকদের জানান,জনগণের সেবা এবং সরকারের প্রাপ্ত বরাদ্দ সঠিক ও সুষ্ঠু বন্টনের ও গ্রামীন সড়কের উন্নয়ন জন্য আমার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতার প্রধানতম উদ্দেশ্য। আমি সবার কাছে সহযোগিতা চাই।
আলোকিত প্রতিদিন/ ৩০ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -