আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কচুয়ায় ৫২পিছ ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আরো খবর

প্রতিনিধি,কচুয়া(চাঁদপুর):
চাঁদপুরের কচুয়ায় ৫২পিছ ইয়াবা ও ৫শ গ্রাম গাঁজাসহ আরাফাত হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার বাচাঁইয়া এলাকায় কচুয়া থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় র্ফোস নিয়ে তল্লাসি চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তাকে আটক করে। আটককৃত যুবক আরাফাত হোসেন উপজেলার কাদলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। আটককৃত যুবক আরাফাত হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ৩০ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -