আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

আরো খবর

প্রতিনিধি,মুন্সিগঞ্জ : 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত নামা এক যুবকের লাশ উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ ।  সোমবার বিকাল ৩ টায় উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রামেরখোলা নামক এলাকার ফ্লাইওভারের নীচ থেকে এ লাশ উদ্ধার করা হয় ।

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো.আজগর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে । লাশের নাক ও মুখ দিয়ে রক্ত বেড়িয়েছে । প্রাথামিক ভাবে ধারনা করছি যুবকটি নেশাগ্রস্ত হয়ে ফ্লাইওভার থেকে পরে গেছে অথবা লাফ দিয়েছে তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে ।

আলোকিত প্রতিদিন/ ২৮ নভেম্বর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -