আজ শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

মরক্কোর বিপক্ষে হারের পর বেলজিয়ামে দাঙ্গা; গাড়ি ভাঙচুর

আরো খবর

ক্রীড়া ডেস্ক:  

বিশ্বকাপে মরক্কোর সঙ্গে হারের পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের দাঙ্গা ছড়িয়ে পড়েছে। কয়েক ডজন দাঙ্গাবাজ বেশ কয়েকটি প্রাইভেট কার ভাঙচুর করেছে।ব্রাসেলস পুলিশের মুখপাত্র ভ্যান ডে ক্যারে জানিয়েছেন, এতে একজন গুরুতর আহত হয়েছেন।

ব্রাসেলসের মেয়র ক্ষুব্ধ সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। কর্তৃপক্ষ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছে বলেও জানিয়েছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে বলে জানা যায। কয়জনকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।

রবিবার রাতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ২-০ গোলে হেরেছে বেলজিয়াম। আব্দুলহামিদ সাবিরি এবং জাকারিয়া আবোখোলালের গোলে রেড ডেভিলসদের হারিয়ে দিয়েছে মরক্কো।

খবর আল জাজিরা ও ওয়াশিংটন পোস্ট

আলোকিত প্রতিদিন/ ২৮ নভেম্বর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -