আজ বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি পতাকা গায়ে জড়ালেন কাতারের আমির

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার দোহার লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের মুখোমুখি হয় আর্জেন্টিনা । এদিনের ম্যাচকে সামনে রেখে প্রতিবেশী সৌদি আরবের পতাকা গায়ে জড়াতে দেখা যায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে। ভিডিওতে কাতারি আমিরকে সৌদি আরবের একটি পতাকা হাতে নিয়ে সেটি নিজের কাঁধে জড়িয়ে নিতে দেখা যায়।

২০২১ সালে অবরোধ তুলে নেয় সৌদি জোট। সম্পর্ক স্বাভাবিক করার জন্য অবরোধ আরোপকারী চার দেশের সঙ্গে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করে দোহা। এরপর থেকে কাতারের সঙ্গে দেশগুলোর সম্পর্কের উন্নতি পরিলক্ষিত হয়।  চার বছর পর ২০২১ সালের ডিসেম্বরে কাতার সফরে যান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।  এবারের বিশ্বকাপ শুরুর আগের দিনি ১৯ নভেম্বর ফের দেশটিতে সফরে যান তিনি।

দীর্ঘ বৈরিতার পর পর সম্পর্কোন্নয়নের ধারাবাহিকতায় ২২ নভেম্বর সৌদি-আর্জেন্টিনা ম্যাচকে সামনে রেখে সৌদি আরবের পতাকা গায়ে জড়াতে দেখা যায় কাতারের আমিরকে।

সূত্র: এপি, মিডল ইস্ট আই।

আলোকিত প্রতিদিন/ ২৩ নভেম্বর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -