আজ শনিবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

শিবালয়ে র‌্যাব পরিচয়ে প্রায় ৮ লক্ষ টাকা ছিনতাই

আরো খবর

ইমরান নাজির, আঞ্চলিক প্রতিনিধি ( মানিকগঞ্জ):

মানিকগঞ্জের শিবালয়ে একদল ছিনতাইকারীদের বিরুদ্ধে দিনে দুপুরে প্রাইভেটকার করে র‌্যাব পরিচয়ে বাবা পুত্রকে জিম্মি করে ৭ লাখ ৯৫ হাজার টাকা  ছিনতাইয়ের অভিযােগ পাওয়া গেছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার উলাইল ইউনিয়নের দশচিড়া কবরস্থান এলাকার এই ঘটনাটি ঘটেছে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ-নূর এ আলম এই তথ্য নিশ্চিত করছন।

শিবালয় থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, সোমবার বেলা আড়াইটার দিকে কৃষক তারাপ আলী(৫০) ও পুত্র রুবেল(২৮) স্থানীয় অগ্রনী ব্যাংক আরিচা ঘাট শাখা থেকে ৫ লাখ ৪৫ হাজার টাকা ও সোনালী ব্যাংক শিবালয় শাখা থেকে আড়াই লাখ টাকা উত্তােলন করে মােটরসাইকেল যোগে গ্রামের বাড়ী বিরাজপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার উলাইল ইউনিয়নের টেপড়া-উলাইল সড়কের দশচিড়া কবরস্থানের সামনে সিলভার কালারের একটি প্রাইভেটকার তাদের গতিরােধ করে। এসময় প্রাইভেটকারে থাকা চালকসহ চারজনের সবাই নিজদের র‌্যাবের সদস্য পরিচয় দিয়ে তাদের কাছে গাজা(মাদকদ্রব্য) আছে বলে দাবী করে জােড়পূর্বক প্রাইভেটকারে তুলে নেয়। পরে তাদের কাছে ব্যাংক থেকে উত্তালিত সাত লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে ঢাকা-পাটুরিয়া সড়কের নবগ্রাম ফায়ার সার্ভিস অফিস এলাকায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পুলিশকে খবর দয়।

এ ব্যাপারে ভুক্তভােগী তারাপ আলী শিবালয় থানায় একটি লিখিত অভিযােগ দায়ের করেছেন।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ-নূর এ আলম জানান, অভিযােগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত চলছে। সড়ক পথের বিভিন স্থানে থাকা ভিডিও ফুটেজ অনুসন্ধান করা হচ্ছে।

তিনি আরো জানান, গাড়ীটির নম্বর প্লেট একটি সাদা কালার দিয়ে ঢেকে রাখা হয়েছে এমনটি আপাতত ভিডিও ফুটজে দেখা যাচ্ছে।

আলোকিত প্রতিদিন/২১ নভেম্বর -২০২২/এসএএইচ

- Advertisement -
- Advertisement -