আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় আসছেন না সের্গেই ল্যাভরভ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

ভারত মহাসাগরের উপকূলীয় ২৩টি দেশের সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অংশগ্রহণ করতে ঢাকায় আসার কথা ছিল।  তার এই সফর বাতিল করা হয়েছে।

ঢাকাস্থ রুশ দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে যে, রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসতে পারছেন না। তার পরিবর্তে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকসান্দর মান্তিতস্কি আইওআরএ সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।

অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বর্তমান চেয়ার বাংলাদেশ। ২৩ সদস্য দেশের এই সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ২৩-২৪ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে। এতে যোগ দেওয়ার কথা ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রীর।
আলোকিত প্রতিদিন/ ২০ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -