নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনিত সোমবারের রেজুলেশনে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। কেন সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি জাতিসংঘে।
ইউক্রেনের ক্ষতিপূরণ দেওয়া সংক্রান্ত ওই রেজুলেশনে দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে আফগানিস্তান এবং মালদ্বীপ ছাড়া সবাই ভোটদানে বিরত ছিল। রেজুলেশনের পক্ষে ৯৪ ভোট, বিপক্ষে ১৪টি এবং ৭৩টি দেশ ভোটদানে বিরত ছিল।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আনা মোট পাঁচটি রেজুলেশনের মধ্যে দুটিতে পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ এবং তিনটিতে ভোটদানে বিরত ছিল। গত ১৩ অক্টোবর রাশিয়ার বিরুদ্ধে আনা রেজুলেশনে পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এর পরপরই রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে অনুরোধ করা হয় পরবর্তী রেজুলেশনগুলোতে যেন বাংলাদেশ ভোট দানে বিরত থাকে।

