সিরাজগঞ্জ উল্লাপাড়ার সলোপ ইউনিয়নের আওতাভুক্ত নলসন্দা বাজারের পূর্বে কোটি টাকা ব্যয়ে নির্মিত দুইটি ব্রিজ সংযোগ সড়কের অভাবে এলাকার সাধারণ মানুষের কোন কাজে আসছে না।
নওকৈর রাজাপুর ডিগ্রিচর হয়ে নলসন্ধা আদর্শপারা হয়ে কৃষকগঞ্জ ও সলপ যাওয়ার এই একমাত্র রাস্তা, এখন পায়ে হেঁটে গেলে বর্ষা আসলে নৌকা ছাড়া কোনো উপায় থাকে না, নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানিয়েছে এই ব্রিজ ও রাস্তা গুলো পুরো দমে চালু হলে এলাকাবাসী সুবিধা ও উন্নয়নের মুখ দেখবে, এই ব্রিজ ও রাস্তা এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন।

