আজ , ।   

যুবলীগের মহাসমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং সুবর্ণজয়ন্তীর সমাবেশস্থলে যোগ দিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দুপুর ২টা ৩৬ মিনিটে সমাবেশস্থলে প্রবেশ করেন তিনি।

২ট ৪৩ মিনিটে মঞ্চে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এর আগে যুবলীগের সমাবেশ উদ্ভোধন করেন তিনি। বেলুন এবং কবুতর উড়িয়ে যুবলীগের সমাবেশ উদ্ভোধন করা হয়। এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন যুবলীগের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক।

সমাবেশে যোগ দিতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলা ও থানা থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মল চত্বর, ভিসি চত্বর, শাহবাগ, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান এবং তার আশপাশের এলাকা। এছাড়াও ঢাকা ও তার আশপাশের এলাকা থেকে এখনও আসছে নেতাকর্মীরা।

আগত নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস এবং উদ্দীপনা। নিজ নিজ এলাকাভিত্তিক ভাগ হয়ে ক্যাম্পাসে ও তার আশাপাশের এলাকায় মিছিল শোডাউন করছেন উচ্ছ্বসিত নেতাকর্মীরা।

যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আলোকিত প্রতিদিন/ ১১ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -