আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে গোয়েন্দা অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

আরো খবর

মিল্লাত হাসান:
রংপুর জেলা (ডিবি) পুলিশের অভিযানে গত মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ইন্সপেক্টর আবু রেজা মানিক,এস আই আবু হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ৫ নং লক্ষীটারি ইউপির পূর্ব ইচলি মৌজাস্থ নুর ইসলামের এর খাবারের হোটেলের  সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আড়াই কেজি  গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় একটি টিভিএস বাইক এবং একটি বাটন ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,গোপালপুর দক্ষিণ সরকারটারির মোঃশাহিনুর আলম (৪১), পিতা আজাহার আলী,থানা নাগেশ্বরী,
কুড়িগ্রাম। এবং গোপালপুর দক্ষিণ সরকারটারির মোঃ রাজ্জাক (৩০),পিতা মৃত মোফাজ্জল হোসেন, থানা নাগেশ্বরী, কুড়িগ্রাম।
ইন্সপেক্টর আবু রেজা মানিক বলেন,গঙ্গাচড়া থানায় মামলা দায়ের প্রস্তুতি শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন/ ৯ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -