আজ শনিবার, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ

আরো খবর

এ,এম স্বপন জাহান
সুনামগঞ্জের মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ কেজি কারেন্ট জব্দ ও জরিমানা করা  হয়েছে। শনিবার(৫ নভেম্বর) সকাল ১১ টা  হতে দুপর ১ টা পর্যন্ত মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী  এবং দন্ডবিধি ১৮৬০ ধারায় মধ্যনগর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান। এসময় মধ্যনগরের  বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ কেজি   কারেন্ট জাল জব্দ করা হয়।যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করার সময় অভিযুক্ত   ৫ জন কে সর্বমোট ৪ হাজার টাকা নগদ অর্থ দন্ড প্রদান করা হয়।অভিযুক্ত চান্দু মিয়ার কাছ থেকে ৫০০ টাকা,হালিম মিয়ার কাছ থেকে ৫০০ টাকা,আঁকিল আলীর কাছ থেকে ৫০০ টাকা,আকাশ বর্মনের কাছ থেকে ৫০০ টাকা ও  হাবলু মিয়ার কাছ থেকে ২০০০ হাজার টাকা সহ সর্বমোট ৪০০০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করে নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান। জব্দকৃত ৫০ কেজি জাল উপস্থিত সঙ্গীয় পুলিশ ফোর্স ও আনসার বাহিনীর সহায়তায় উন্মুক্ত স্থানে আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান বলেন,মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী এবং দন্ড বিধি ১৮৬০ ধারায় অভিযান পরিচালনা করে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ ও জরিমানা করা হয়েছে।ভবিষ্যতে আরও কঠোরভাবে অভিযান পরিচালনা অব্যহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -